ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঘরেই যেভাবে তৈরি করবেন বিফ স্টেক

স্টেকের নাম শুনলে জিভে জল আসে অনেকেরই। বিশেষ করে যারা মাংসের বিভিন্ন পদ খেতে ভালোবাসেন, তাদের কাছে পছন্দের একটি পদ হলো বিফ স্টেক। রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সুযোগ সব সময় নাও থাকতে পারে। এর বদলে ঘরেই তৈরি করে খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক বিফ স্টেক তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে


বিফ স্টেক- ২ টুকরা (২ কেজি)


রসুন বাটা- ১.৫ টেবিল চামচ


সরিষা বাটা- ২ টেবিল চামচ


সয়া সস- ৩ টেবিল চামচ


অলিভ অয়েল- ২ টেবিল চামচ


ভিনেগার- ২ টেবিল চামচ


লবণ- ১/৪ চা চামচ


মধু- ১ চা চামচ


তেঁতুলের মাড়- ২ টেবিল চামচ


লাল মরিচ গুঁড়া- ১.৫ চা চামচ


গোল মরিচ গুঁড়া- ১.৫ চা চামচ।


যেভাবে তৈরি করবেন


একটি পাত্রে রসুন বাটা, ভিনেগার, সয়া সস, অলিভ অয়েল, সরিষা বাটা, লালমরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মধু ও লবণ ভালো করে মিশিয়ে নিন। এরপর তাতে তেঁতুলের মাড় ঢেলে আরেকবার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি জীপলকড ব্যাগে ঢেলে দিন। তার মধ্যে বিফ স্টেকের টুকরো দুটি দিয়ে লক আটকে দিন।


প্যাকেটটি ভালোভাবে নেড়ে নিন যেন মাংসের গায়ে মিশ্রণটি ভালোভাবে লেগে থাকে। ব্যাগটি ফ্রিজে ৮-১২ ঘণ্টা মেরিনেট হতে দিন। একটি গ্রিল প্যানে কুকিং স্প্রে দিয়ে তার উপর স্টেক দিয়ে দিন। দুই পাশ ভালোভাবে উল্টে দিন। সেদ্ধ হয়ে গেলে স্টেক একটি থালায় তুলে নিন। ম্যাশড পটেটো অথবা সবজির সঙ্গে পরিবেশন করুন।

ads
ads
ads

Our Facebook Page